ডার্বি ড্রয়ের পর ইস্টবেঙ্গলের তরুণদের প্রসঙ্গে ‘বিস্ফোরক’ মোহন-কোচ বাস্তব রায়
সায়ন সেনগুপ্ত, কলকাতা: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিকেলে সিএফএল ডার্বিতে নেমেছিল দুই প্রধান (Kolkata Derby)। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সম্পূর্ণ সময় শেষে অমীমাংসিত ফলাফলের শেষ…
সায়ন সেনগুপ্ত, কলকাতা: পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার বিকেলে সিএফএল ডার্বিতে নেমেছিল দুই প্রধান (Kolkata Derby)। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান। সম্পূর্ণ সময় শেষে অমীমাংসিত ফলাফলের শেষ হয় এই হাইভোল্টেজ ম্যাচ। তবে এদিন মোহনবাগানের সঙ্গে ড্র করলেও তরুণ ফুটবলারদের খেলায় খুশি আপামর ইস্টবেঙ্গল জনতা। আসলে এদিন প্রথম থেকেই সিনিয়র দলের অধিকাংশ ফুটবলারদের নিয়েই মাঠে নেমেছিল মেরিনার্সরা। অপরদিকে রিজার্ভ দলের ফুটবলারদের উপরেই ভরসা রেখেছিলেন লাল-হলুদের সিনিয়র কোচ আন্তোনিও লোপেজ হাবাস। তাই একটা সময় মোহনবাগানের পাশাপাশি ইস্টবেঙ্গলের তরফেও একাধিক সিনিয়র ফুটবলারদের নথিভুক্ত করার কথা উঠে আসলেও তা কার্যকরী হয়নি।
Read More: কবে থেকে শুরু হচ্ছে আইএসএল ? চূড়ান্ত হল দিনক্ষণ
সিজনের প্রথম থেকেই কলকাতা লিগে খেলা ফুটবলারদের উপরে ভরসা রেখেই ডার্বির ছক সাজিয়েছিলেন কোচ। তাই এদিনও দলের হাই আউটে দেখা গিয়েছিল অর্চিষ্মান বিশ্বাসকে। প্রথমার্ধের মাঝামাঝি সময় মনবীর সিংয়ের গোলে দল এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে সেই ফলাফল ধরে রাখা সম্ভব হয়নি। মোহাম্মদ বিলালের দক্ষ হেডে বল চলে গিয়েছিল গোলের মধ্যে। পরবর্তীতে আরও একাধিকবার বলে সুযোগ তৈরি করেছিল লাল-হলুদের তরুণ ব্রিগেড। যদিও আর গোলের দেখা মেলেনি। মাঝে উত্তম হাঁসদা বল গোলে ঠেলে যাওয়ার চেষ্টা করলেও ক্রসবারে লাগে সেটি। না হলে হয়তো ম্যাচের দখল চলে যেতে পারতো ইস্টবেঙ্গলের হাতে। তবুও রিজার্ভ দলের ফুটবলারদের নিয়েই শক্তিশালী এই মোহনবাগান দলকে আটকে দেওয়া নিঃসন্দেহে সাফল্যের সমতুল্য।
ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে পড়শীদের নিয়ে যথেষ্ট প্রশংসা করে যান বাগান কোচ বাস্তব রায়। তিনি বলেন, ‘ আমরা মার্কিংয়ের ভুলে গোল হজম করেছি। তবে ইস্টবেঙ্গলের ক্রেডিট দিতে হবে। ছেলেরা দারুন লড়াই করেছে। ওরা ভালো খেলেছে, এটা অবশ্যই কৃতিত্বের। আমার জেতা উচিত ছিল ধারে ভারে আমাদের জেতা উচিত ছিল, আমরা পারিনি এটা আমাদের ব্যর্থতা। তবে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স কোনো ভাবেই ছোট করা যাবে না।’ তবে দল নিয়ে যথেষ্ট আশাবাদী বাগান কোচ। তার কথায়,’ খুব শীঘ্রই আমাদের আইএফএ শিল্ড রয়েছে। এরপর আমাদের চ্যাম্পিয়নশিপের ম্যাচ রয়েছে সেদিকে ফোকাস করতে হবে।’
Advertisements
Read More: যুবভারতীর কলঙ্ক মুছতে ফের শহরে মেসি-ম্যাজিক? টাকা ফেরতের আশ্বাস মুখ্যমন্ত্রীর
আরও বলেন, ‘ ইস্টবেঙ্গল আজ যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। কোনও প্রশংসাই যথেষ্ট নয়।’ পাশাপাশি কলকাতা লিগে ভূমিপুত্র সংখ্যার কথা মাথায় রেখে তিনি যে লিস্টনকে মাঠে নামাতে পারেননি, সেই কথাও জানান বাগানের যুব দলের কোচ।