আহত পথকুকুরদের জন্য মেদিনীপুরে চালু হলো ‘স্ট্রিট ডগ অ্যাম্বুল্যান্স’, উদ্বোধন করলেন সাংসদ জুন মালিয়া - 24 Ghanta Bangla News
Home

আহত পথকুকুরদের জন্য মেদিনীপুরে চালু হলো ‘স্ট্রিট ডগ অ্যাম্বুল্যান্স’, উদ্বোধন করলেন সাংসদ জুন মালিয়া

Spread the love

অনেক সময়ই দেখা যায়, পথদুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে রাস্তার অবলা প্রাণীরা ছটফট করতে থাকে। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার মতো সঠিক ব্যবস্থা বা গাড়ি পাওয়া যায় না। সেই বড় সমস্যার সমাধান করতেই এসেছে এই নতুন গাড়ি। অ্যাম্বুল্যান্সটির ভিতরে বিশেষ ভাবে তৈরি একটি খাঁচা রয়েছে। জখম বা অসুস্থ পশুকে সেই খাঁচায় তুলে নিরাপদে পশু হাসপাতালে নিয়ে যাওয়া যাবে। মেদিনীপুরের সাংসদ জুন মালিয়ার আর্থিক সহায়তায় এই অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *