অচল সিসিইউ চালু এই মাসেই, রেফারে কড়া স্বাস্থ্যভবন - 24 Ghanta Bangla News
Home

অচল সিসিইউ চালু এই মাসেই, রেফারে কড়া স্বাস্থ্যভবন

Spread the love

স্বাস্থ্য দপ্তরের ১১ দফা অ্যাডভাইজ়রিতে বলা হয়েছে, কোনও হাসপাতালে সিসিইউ বা আইসিইউ-এর পরিকাঠামোগত কাজ সম্পূর্ণ হয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে ইউনিট হস্তান্তর হয়ে থাকলে তা ফেলে রাখা যাবে না। ৩০ সেপ্টেম্বরের মধ্যে পরিষেবা চালু করতে হবে। বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, ফ্রেজ়ারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, চন্দননগর মহকুমা হাসপাতাল, গান্ধী মেমোরিয়াল হাসপাতালের পাশাপাশি সাগরদিঘি, বেলদা, ডেবরা, শালবনি ও মেটিয়াবুরুজ সুপার–স্পেশ্যালিটি হাসপাতাল ও আমতলা ট্রমাকেয়ার ইউনিটকে এই তালিকায় চিহ্নিত করা হয়েছে। কোথায় কী কারণে পরিষেবা চালু করা যাচ্ছে না, সেই রিপোর্টও স্বাস্থ্য দপ্তরকে জানাতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *