‘বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে বলুন...’, কোন ঘটনায় রেগে আগুন অঞ্জলি? - 24 Ghanta Bangla News
Home

‘বাড়ি গিয়ে নিজের স্ত্রীকে বলুন…’, কোন ঘটনায় রেগে আগুন অঞ্জলি?

Spread the love

অভিনেত্রী অঞ্জলি আনন্দের কাজ প্রশংসিত হয়েছিল বেশ কিছু কাজের জন্য। ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবির মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। সম্প্রতি, এক পাপারাৎজ়ির মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তিনি।

পাপারাৎজ়ির উপর রেগে আগুন অঞ্জলি

মেলা বা রাইডের আলো ঝলমলে পটভূমিতে ঝলমলে পোশাক পরা অভিনেত্রী অঞ্জলি আনন্দ।
অঞ্জলি আনন্দ

একটি অনুষ্ঠানের শেষে অঞ্জলিকে দেখা গিয়েছে শিব ঠাকরের সঙ্গে গাড়িতে উঠতে। সেখানেই অঞ্জলি শিবকে বলেন গাড়ির মাঝখানের সিটে বসতে। যা শুনে এক পাপারাৎজ়ি মজা করে বলেন, ‘ম্যাডাম, শিবকে চাপা দিয়ে দেবেন না আবার।’

ভালো নজরে নেননি অঞ্জলি

মুদ্রসৈকতে গোধূলির আলোয় বড় ঝুমকো কানের দুল পরা অঞ্জলি আনন্দের ক্লোজ়-আপ ছবি।
অঞ্জলি আনন্দ

পাপারাৎজ়ির এহেন মন্তব্য একেবারেই ভালো নজরে নেননি অঞ্জলি। তিনি বলেন, ‘বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে এই ধরনের কথা বলুন।’ অভিনেত্রীর এই কথার রেশ ধরেই শুরু হয় বিতর্ক। কারণ, অনেকেরই মনে হয়েছে অঞ্জলি নিজে ইয়ার্কি করলেও, পাল্টা মজা সহ্য করার ক্ষমতা তাঁর নেই।

মজার দৃশ্যও ভীষণ ভাবে সমালোচিত

গাঢ় সবুজ অফ-শোল্ডার পোশাকে খোলা চুলে পোজ় দেওয়া অঞ্জলি আনন্দ।
অঞ্জলি আনন্দ

এই ঘটনা যদিও নতুন নয়। এর আগেও চেহারা নিয়ে কটাক্ষে সরব হয়েছেন অঞ্জলি। ‘ধামাল ৪’ ছবিতে তাঁর ওজন নিয়ে মজার দৃশ্যও ভীষণ ভাবে সমালোচিত হয়েছিল। সেই সময়ে অঞ্জলি লিখেছিলেন, ‘আমি যদি নিজের প্রতিভা তুলে ধরতে না পারি, তবে কেউ আমার জন্য চরিত্র লিখে দেবে না।’

ইচ্ছের বিরুদ্ধেও বেছে নিতে হয়েছে কিছু কাজ

গালে হাত দিয়ে গালে হাত রেখে পোজ় দেওয়া অঞ্জলি আনন্দের সেলফি।
অঞ্জলি আনন্দ

তাই সংসার চালাতে ও নিজের কর্মসংস্থানের জন্য অনেক কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। অনেক কাজ ইচ্ছের বিরুদ্ধেও বেছে নিতে হয়েছে। মনপসন্দ সিনেমা বেছে নেওয়ার সুযোগও সবসময় তাঁর থাকে না। কারণ, কোনও পরিচালকই তাঁর জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকেন না।

ওজন নিয়ে হাসিঠাট্টার শিকার

গোলাপি শাড়ি ও ঐতিহ্যবাহী গহনা পরে লাল দরজার সামনে দাঁড়ানো অঞ্জলি আনন্দ।
অঞ্জলি আনন্দ

অঞ্জলি তাঁর ওজন নিয়ে হাসিঠাট্টার শিকার হওয়া প্রসঙ্গে এর আগেও একাধিকবার মুখ খুলেছেন। তাঁর মতে, অতিরিক্ত ওজনই তাঁকে ‘বেল বটম’-এর মতো কিছু ছবিতে অভিনয়ের সুযোগ করে দিয়েছিল। তবে, রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিটিই তাঁর সাম্প্রতিক সময়ের সবচেয়ে উল্লেখযোগ্য কাজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *