বাড়ছে ডেঙ্গি, ফাঁকা জমিতে বিশেষ নজর পুর দপ্তরের
সূত্রের খবর, চলতি বছরের ৩১ অগস্ট পর্যন্ত পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৪,৮৯৯ জন। আক্রান্তদের মধ্যে শীর্ষ রয়েছে মুর্শিদাবাদ (৮৭০), কলকাতা (৪০২), উত্তর ২৪ পরগনা (৩৭৬)। গত বছরের তুলনায় পুর এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ শতাংশ কম রয়েছে। আগামী দিনে আক্রান্তের সংখ্যা কমাতেই ফাঁকা জমিতে নজরদারি বাড়ানো প্রয়োজন—এমনটাই দাবি করছেন পুর দপ্তরের কর্তারা। কারণ, এই ফাঁকা জমিতেই ডেঙ্গির মশার বাড়বাড়ন্ত হয়।