স্বাস্থ্যবিধি মানা হয়নি, ফুড সেফটি লাইসেন্স নেই, হাওড়ায় বন্ধ নামী রেস্তোরাঁ, বেকারি
এরপর জাতীয় সড়ক সংলগ্ন একটি নামী রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। সেখানে পচা মাছ, মাংস পাওয়া যায়। ডেপুটি সিএমওএইচ (২) ডাঃ প্রশান্ত চৌধুরী জানান, ওই রেস্তোরাঁয় কোনও স্বাস্থ্যবিধি মানা হয়নি। তিনি বলেন, ‘আপাতত লাইসেন্স সাসপেন্ড করে ইউনিট বন্ধ রাখতে বলা হয়েছে। একটা সময়সীমা দেওয়া হয়েছে। যদি তাঁরা সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে ব্যবস্থা না নেন, রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হবে।’