সক্রিয় মৌসুমি বায়ু, ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, জানুন জোয়ার-ভাটার সময়ও
আগামিকাল, মঙ্গলবারও কলকাতা–সহ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদের মধ্যে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টিও হতে পারে। এ দিন মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও বিচ্ছিন্ন ভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।