ব্যস্ততার মাঝেও সম্পর্কে বজায় থাকুক মাধুর্য, মাত্র ১০ মিনিটেই বদলে ফেলুন সমীকরণ
অফিসের ব্যস্ততা, নানা কাজ, জরুরি মিটিং, পারিবারিক দায়িত্ব এবং সারাদিনের ক্লান্তি— সব মিলিয়ে সঙ্গীকে পর্যাপ্ত সময় দেওয়া কঠিন। ফলাফল: অশান্তি, মনোমালিন্য, দূরত্ব। যখন দু’জনেই ভীষণ ব্যস্ত থাকেন, তখন তাঁদের মধ্যেকার কথাবার্তা শুধুমাত্র দায়িত্ববোধ পালন আর প্রয়োজনীয় কথাবার্তার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ে। তবে ব্যস্ত সময়সূচির মধ্যেও ছোট ছোট কিছু অভ্যাস মেনে চললে সম্পর্কের নৈকট্য ও উষ্ণতা টিকিয়ে রাখা সম্ভব।