আমেরিকা-ইরানের উত্তেজনার আঁচ, বাড়ল তেলের দাম, সপ্তাহের শুরুতেই পড়ল সেনসেক্স-নিফটি - 24 Ghanta Bangla News
Home

আমেরিকা-ইরানের উত্তেজনার আঁচ, বাড়ল তেলের দাম, সপ্তাহের শুরুতেই পড়ল সেনসেক্স-নিফটি

Spread the love

সপ্তাহের প্রথম দিনেই চাপের মুখে ভারতীয় শেয়ার বাজার। সোমবার, ৭ সেপ্টেম্বর, ফের পড়ল সেনসেক্স ও নিফটি। ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে ফের হামলা পাল্টা হামলায় চড়চড় করে বাড়ল অপরিশোধিত তেলের দাম। যার জেরে সকালে বাজার খুলতেই দেখা গেল নিম্নমুখী ট্রেন্ড। অপরিশোধিত তেলের দাম বেড়ে যাওয়ায় বিনিয়োগকারীদের উদ্বেগ আরও বাড়ছে।

সোমবার সকাল নটা পনেরো নাগাদ দেখা যায় Sensex ২০০ পয়েন্টেরও বেশি নীচে নেমে গিয়েছে। Niftyও ট্রেন্ড করছে ২৩,৮৫০-এর নীচে। সকাল ৯.৪৯-এ Sensex ২১৭ পয়েন্ট কমে হয় ৭৬২৯৭.৭৭। অন্যদিকে, NSE Nifty 50 প্রায় ৬৮.১০ পয়েন্ট কমে নেমে যায় ২৩,৮২৯.৬০-পয়েন্টে।

এদিন সকালের ট্রেন্ডে-এ অধিকাংশ সেক্টরের স্টকই চলে যায় red zone-এ। সেক্টরগুলির মধ্যে Nifty Bank, Nifty IT, Nifty PSU Bank, Nifty Financial Services, Nifty FMCG, Nifty Metal, Nifty Realty, Nifty Media, Nifty Private Bank, Nifty Infra, Nifty Commodities এবং Nifty Consumption-এ বড় পতন দেখা গিয়েছে। এই সেক্টরের সূচকগুলি যথাক্রমে ০.৩২ শতাংশ, ১. ৯১, শতাংশ, ০.৩০ শতাংশ, ০.১৭ শতাংশ, ০. ৩৬ শতাংশ, ০.৭১ শতাংশ, ০.৭৩ শতাংশ, ২.২১ শতাংশ, ০.৩৪ শতাংশ, ০.০৫ শতাংশ, ০.৪৬ শতাংশ এবং ০.১ শতাংশ নেমেছিল। এদিন Nifty Mid Cap 100-ও ০.০৮ শতাংশ পতনের মুখোমুখি হয়। যদিও Nifty Small Cap 100 ০.১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সপ্তাহের প্রথম দিনেই বড় ধাক্কা দিয়েছে অনিশ্চয়তার সূচক India VIX, যা সকালে trade-এ ৫.৩৪ শতাংশ ঊর্ধ্বমুখী হয়। ফলে সামগ্রিকভাবে দেশের শেয়ার বাজারের প্রধান, অন্যতম প্রধান সূচকগুলি চলে যায় রেড জ়োন-এ। সকালে trade-এ Nifty Auto এবং Nifty Pharma সূচক বৃদ্ধিপেয়েছিল। দু’টি সেক্টরের সূচক যথাক্রমে ০.০৮ শতাংশ এবং ০.২৮ শতাংশ বৃদ্ধি পায়।

টপ গ্রেনার্স এবং লুজার্স

এদিন সকালে বাজারের টপ গ্রেনারর্স তালিকায় ছিল Zydus Wellness, Sirma, SGS Technologies, HFCL, Cartrade Technologies, Balrampur Sugar, Vodafone Idea এবং Aditya Birla Retail। অন্যদিকে, সবথেকে বড় পতন দেখা গিয়েছে TVR G Entertainment, মণি, Mannapuram Finance, SELL, Deepak Nitrate, LTI Mindtree এবং Tejas Networks-এর শেয়ারে।

কেন বড় পতনের মুখোমুখি হলো দেশের শেয়ার বাজারের প্রধান সূচকগুলি?

এ বিষয়ে Jiojit Investment-এর চিফ ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট ভিকে বিজয় কুমার বলেন, ‘বাজারে ফান্ডামেন্টাল খবর পজ়িটিভ থাকলেও পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধ শেয়ার বাজারের সমগ্র চিত্রটাকেই বদলে দিয়েছে। এদিন সকালে পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরেই দামি হয়েছে অপরিশোধিত তেল। যার জেরে চলতি সপ্তাহে একাধিক মেন বোর্ড IPO আসা সত্ত্বেও বাজারের সেন্টিমেন্ট নিম্নমুখী হয়েছে। অন্যদিকে, Jiojit Investment-এর আরও এক বিশেষজ্ঞ আনন্দ জেমস জানিয়েছেন, এদিন Nifty ২৩,৮৬০ পয়েন্টের আশেপাশে ঘোরাফেরা করতে পারে। তার অনুমান, যদি সূচকটিতে মুভমেন্ট ঠিক থাকে, তা হলে তা ২৪,১০০, আর যদি সূচকটিতে বৃদ্ধি দেখা যায়, তা হলে তা ২৩,৯৬০ পয়েন্ট পর্যন্ত ছুটে পারে এবং যদি সূচকটি নিম্নমুখী হয়, সে ক্ষেত্রে সূচকটি ২৩, ৫৭০ পয়েন্ট পর্যন্ত নামতে পারে।

তথ্য সহায়তা- সায়ন্তন সাহা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *