লিভ ইন পার্টনারকে পিটিয়ে খুন, ধৃত যুবককে ঘটনাস্থলে নিয়ে গিয়ে একই ভাবে পেটাল পুলিশ
তদন্তকারীরা জানতে পেরেছেন, অনেক দিন ধরেই একসঙ্গে থাকছিলেন কাজলবেন এবং ফয়জ়ল। সম্প্রতি তাঁদের সম্পর্কে টানাপড়েন শুরু হয়। ফয়জ়ল সন্দেহ করেছিলেন, কাজলাবেন রবি গোহিল নামে এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। ঘটনার দিন বাসস্ট্যান্ডে এই বিষয়টি নিয়েই তাঁদের মধ্যে বচসা চলছিল। অভিযোগ, সেই সময়েই মহিলাকে মারধর করেন ফয়জ়ল। পরে তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরে কাজলাবেনের মা খুনের অভিযোগ দায়ের করেন ফয়জ়লের বিরুদ্ধে। তার পরেই যুবককে গ্রেপ্তার করা হয়।