ছানার সঙ্গে ময়দা মেশানোর অভিযোগ, পাঁচ কারখানাকে নোটিস
এই সময়, ধূপগুড়ি ও ময়নাগুড়ি: বাজার থেকে যে ছানা কিনে নিশ্চিন্তে খাচ্ছেন, তার মধ্যে আদৌ কতটা দুধ রয়েছে? নাকি ছানার নাম করে খাওয়ানো হচ্ছে ময়দা? এমনই চাঞ্চল্যকর অভিযোগ সামনে এলো ধূপগুড়িতে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযানে। শনিবার ঘোষপাড়া এলাকায় একাধিক ছানা তৈরির কারখানা ও গোডাউনে অভিযান চালান আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন ধূপগুড়ি মহকুমা শাসকের দপ্তরের ডিএমডিসি সাব্বির আহমেদ মোল্লা, খাদ্য সুরক্ষা আধিকারিক সোনম লামা এবং ধূপগুড়ি থানার পুলিশকর্মীরা।