Samik on JU: 'দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে...', তাঁদের পুলিশ কী করবে বলে দিলেন শমীক | BJP Leader Samik Bhattacharya comment on Jadavpur University wall writing - 24 Ghanta Bangla News
Home

Samik on JU: ‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে…’, তাঁদের পুলিশ কী করবে বলে দিলেন শমীক | BJP Leader Samik Bhattacharya comment on Jadavpur University wall writing

Spread the love

শমীক ভট্টাচার্য, রাজ্য বিজেপির সভাপতিImage Credit: Tv9 Bangla

কলকাতা: যাদবপুরে বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দেওয়ালে স্লোগান যুদ্ধ অব্যাহত। দেওয়াল মোছা, পাল্টা দেওয়ালে লেখা চলছে। এর মধ্যেই এবার দেশ বিরোধী স্লোগান নিয়ে কড়া বার্তা দিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তাঁর নির্দেশ, “দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে।”

শমীক বলেন, “কোনও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে ঢুকে আবার কেউ-কেউ স্লোগান লিখছেন। আমরা শুধু তাঁদের এই টুকু বলতে চাই আমরা কোনও ক্যাম্পাসে ঢুকব না বিশ্ববিদ্যালয়ের। পুলিশও ঢুকবে না।” তিনি আরও বলেন, “তবে যাঁরা এগুলো করছেন তাঁরা চিহ্নিত হবেন। পুলিশ যাতে এদের সুস্থ না রাখে তার জন্য এদের ব্যবস্থা নিতে হবে। ভারত তেরি টুকরে হোঙ্গে যে বলবে তার টুকরো করতে হবে। এই ব্যবস্থা পশ্চিমবঙ্গে নিতে হবে।”

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে লেখা আছে দেশবিরোধী স্লোগান। তেমন অভিযোগ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন দেশবিরোধী, রাষ্ট্রবিরোধী কোনও স্লোগান বরদাস্ত করা হবে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই দেওয়ালের সব গ্রাফিটি, লেখা মুছে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে। কিন্তু, আবারও বিশ্ববিদ্যালয়ের ওপেন এয়ার থিয়েটারের দেওয়াল স্লোগানে ভরিয়ে দেয় বাম ছাত্র সংগঠনগুলি। আর এরপর ময়দানে পাল্টা নামে এবিভিপি (ABVP)। আর নামতেই নতুন করে শুরু হল স্লোগান যুদ্ধ।বামেদের আজ়াদির জবাবে লেখা হল ফ্রি পিওকে(Free POK)  স্লোগান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *