Rituparna Sengupta: জানেন উত্তম কুমারে জন্মশতবর্ষে কটা স্পেশাল শাড়ি বানিয়েছেন ঋতুপর্ণা? | Rituparna sengupta uttam kumar 100th birth anniversary saptapadi saree - 24 Ghanta Bangla News
Home

Rituparna Sengupta: জানেন উত্তম কুমারে জন্মশতবর্ষে কটা স্পেশাল শাড়ি বানিয়েছেন ঋতুপর্ণা? | Rituparna sengupta uttam kumar 100th birth anniversary saptapadi saree

Spread the love

মহানায়ক উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে শহরজুড়ে শুরু হয়েছে জমকালো সাংস্কৃতিক উদ্‌যাপন। গত ৩ সেপ্টেম্বর মহানায়কের মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য ও মাল্যদান করে পাঁচ দিনব্যাপী এই মহাসমারোহের সূচনা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টলিউডের খ্যাতনামা তারকাদের উপস্থিতিতে উৎসবের প্রথম দিন থেকেই সিনেপ্রেমীদের মেলা বসেছে তিলোত্তমায়। তবে এত তারার মেলাতেও আলাদাভাবে সব আলো কাড়লেন টলিউড কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। নেপথ্যে, তাঁর পরনের একটি বিশেষ নকশাকাটা শাড়ি!

উত্তম কুমারের জন্মশতবর্ষের অনুষ্ঠানে ঐতিহ্য ও ফ্যাশনের এক চমৎকার মেলবন্ধন ঘটিয়েছিলেন ঋতুপর্ণা। ‘সপ্তপদী’ ছবির স্মারক হিসেবে তৈরি সেই বিশেষ শাড়িতে ফুটিয়ে তোলা হয়েছিল আইকনিক বাইক দৃশ্য, কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউনের প্রেম কাহিনী এবং কালজয়ী গান “এই পথ যদি না শেষ হয়”।

জানা গিয়েছে, মহানায়কের এই বিশেষ জন্মশতবর্ষ উৎসবের পাঁচ দিনের জন্য পাঁচটি এক্সক্লুসিভ ‘উত্তম-স্পেশাল’ ডিজাইনার শাড়ি তৈরি করিয়েছেন অভিনেত্রী। কোনও শাড়িতে শোভা পাচ্ছে উত্তম কুমারের অভিনীত কালজয়ী সিনেমার পোস্টার, আবার কোনোটায় ধরা দিয়েছে তাঁর অমর গানের মুহূর্ত। প্রথম দিন থেকেই ঋতুপর্ণার এই অভিনব পোশাক ভাবনা অতিথিদের প্রশংসাও কুড়িয়েছে।

তবে প্রশংসার পাশাপাশি নেটপাড়ায় সমালোচনার মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে। ‘উত্তম থিম’-এর শাড়ি পরার কারণে একাংশের ট্রোলিংয়ের শিকার হন তিনি।

নেটমাধ্যমে কটাক্ষ ও সমালোচনা প্রসঙ্গে মুখ খুলে নিজের পরিচিত দৃঢ় মেজাজেই জবাব দিয়েছেন অভিনেত্রী। ট্রোলারদের সোজা ভাষায় উড়িয়ে দিয়ে ঋতুপর্ণা স্পষ্ট জানান, “পাগলের কথায় কান দিই না!” নেতিবাচকতাকে দূরে সরিয়ে রেখেই মহানায়কের প্রতি নিজের এই বিশেষ শ্রদ্ধার্ঘ্য এবং উদ্‌যাপনে মেতে রয়েছেন টলিউড কুইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *