সম্পর্কে উন্নতি! ভারতের স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে উঠে এল পোল্যান্ড
নয়াদিল্লি: ভারত ও পোল্যান্ডের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে (India Poland)। বিদেশমন্ত্রী এস জয়শংকর ওয়ারশতে পোলিশ উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে বৈঠকের পর দ্বিপাক্ষিক…
নয়াদিল্লি: ভারত ও পোল্যান্ডের সম্পর্ক এখন নতুন উচ্চতায় পৌঁছেছে (India Poland)। বিদেশমন্ত্রী এস জয়শংকর ওয়ারশতে পোলিশ উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির রিপোর্ট কার্ডকে ‘সলিড’ বা মজবুত বলে বর্ণনা করেছেন। দুই দেশ নতুন একাধিক চুক্তি চূড়ান্ত করার পথে এগোচ্ছে।
জয়শংকর বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুই বছর আগের পোল্যান্ড (India Poland)সফরে যে অ্যাকশন প্ল্যান তৈরি হয়েছিল, তার পর্যালোচনায় ইতিবাচক চিত্রই উঠে এসেছে। বাণিজ্য ও বিনিয়োগ বেড়েছে, প্রতিরক্ষা সহযোগিতা গভীর হয়েছে, খনিজ ও জ্বালানি খাতে সম্প্রসারণ ঘটেছে।
পাশাপাশি মহাকাশ, ডিজিটাল প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও উদ্ভাবনের মতো নতুন ক্ষেত্রেও সম্ভাবনা তৈরি হয়েছে।২০২৪ সালে প্রধানমন্ত্রী মোদীর পোল্যান্ড সফরের সময় দুই দেশের সম্পর্ককে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা কৌশলগত অংশীদারিত্বের স্তরে উন্নীত করা হয়।
আরও দেখুনঃ জম্মু-কাশ্মীর, লাদাখকে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবেই দেখতে হবে! রাষ্ট্রসঙ্ঘকে স্পষ্ট করল ভারত
Advertisements
সেই সঙ্গে ২০২৪-২০২৮ সালের জন্য একটি পঞ্চবার্ষিক অ্যাকশন প্ল্যানও গৃহীত হয়। (India Poland)জয়শংকর ও সিকোরস্কি সেই পরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা করেছেন। জয়শংকরের ভাষায়, রিপোর্ট কার্ড খুবই সন্তোষজনক। বাণিজ্য ও বিনিয়োগে উল্লম্ফন ঘটেছে। প্রতিরক্ষা খাতে সহযোগিতা আরও গভীর হয়েছে। ঐতিহ্যবাহী ক্ষেত্র যেমন খনি ও জ্বালানিতে সম্প্রসারণ দেখা গেছে। একই সঙ্গে মহাকাশ, ডিজিটাল, এআই ও উদ্ভাবনের মতো নতুন ক্ষেত্রেও সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।
দুই দেশ এখন আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চুক্তি নিয়ে কাজ করছে। (India Poland)এর মধ্যে রয়েছে সাইবার নিরাপত্তা, মহাকাশ, ক্লিন কোল বা পরিচ্ছন্ন কয়লা প্রযুক্তি, শ্রেণীবদ্ধ তথ্য বিনিময় এবং ক্রিটিক্যাল মিনারেলস বা গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ। জয়শংকর আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, এই চুক্তিগুলো সম্পর্ককে আরও গভীরতা ও ব্যাপকতা দেবে। প্রতিষ্ঠানগত পর্যায়েও অগ্রগতি হয়েছে।
সম্প্রতি ফরেন অফিস কনসালটেশন অনুষ্ঠিত হয়েছে। জয়েন্ট কমিশনের বৈঠক হয়েছে। প্রতিরক্ষা বিষয়ক ওয়ার্কিং গ্রুপের বৈঠকও শিগগিরই হতে চলেছে।মানুষে-মানুষে যোগাযোগের ক্ষেত্রেও ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে। জয়শংকর ঘোষণা করেছেন, জামসাহেব মেমোরিয়াল ইয়ুথ এক্সচেঞ্জ প্রোগ্রামের দ্বিতীয় পর্ব অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে। পোল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে ভারততত্ত্ব ও সংস্কৃত শিক্ষার প্রসারকেও তিনি সাধুবাদ জানিয়েছেন। এই সাংস্কৃতিক যোগসূত্র দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করছে।