১০ বছর পরে ‘নতুন বোতলে পুরোনো মদ’, Royal Enfield Himalayan 440-র ফিচার দেখেছেন? - 24 Ghanta Bangla News
Home

১০ বছর পরে ‘নতুন বোতলে পুরোনো মদ’, Royal Enfield Himalayan 440-র ফিচার দেখেছেন?

Spread the love

২০১৬ সালে ভারতের বাজারে যখন প্রথম Royal Enfield Himalayan বাইকটি লঞ্চ হয়, তখন Adventure-Tourer বাইক সম্পর্কে ভারতীয় ক্রেতাদের খুব একটা আইডিয়া ছিল না। দারুণ লুক, ভালো পারফর্ম্যান্স এবং অ্যাগ্রেসিভ মার্কেটিং ও ব্র্যান্ড পজিশনিংয়ের জন্য এই বাইক তুমুল জনপ্রিয় হয়। তবে, নতুন Himalayan 450-কে মার্কেটে পুশ করার জন্য এবং পুরোনো Himalayan নিয়ে ক্রেতাদের নানা অভিযোগের কারণে ৪১১ সিসির ইঞ্জিনযুক্ত সেই বাইক ২০২৩ সালে ডিসকন্টিনিউ করে দেওয়া হয়।

অবশেষে, প্রথম লঞ্চ হওয়ার প্রায় ১০ বছর পরে ফের দেশের বাজারে নতুন করে ফিরল Himalayan। যদিও, ইঞ্জিন স্পেসিফিকেশন, ফ্রেম, বডি — সব দিক থেকেই আধুনিক এই নতুন Himalayan 440। কী কী রয়েছে এই বাইকে? জেনে নিন বিস্তারিত।

ইঞ্জিন

নতুন এই বাইকে থাকছে ৪৪৩ সিসির ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে সর্বাধিক ২৫.৪ Bhp পাওয়ার এবং ৩৪ Nm টর্ক উৎপন্ন হয়। হাইওয়েতে বেটার ক্রুজ়িংয়ের জন্য থাকছে সিক্স স্পিড গিয়ারবক্স। আগের থেকে ভাইব্রেশনও অনেকটাই কম হয়েছে বলে দাবি সংস্থার।

ডিজ়াইন, ফ্রেম ও ফিচার

এই বাইকে ব্যালেন্সিং এবং অফরোড পারফর্ম্যান্স ভালো রাখার জন্য স্প্লিট-ক্র্যাডেল ফ্রেম ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও, সামনে ২০০ মিমি ট্র্যাভেল-সহ ৪১ মিলিমিটারের Telescopic Suspension এবং পিছনে ১৮০ মিমি ট্র্যাভেল-সহ Monoshock Suspension ব্যবহার করা হয়েছে।

বাইকের সামনে ২১ ইঞ্চির এবং পেছনে ১৭ ইঞ্চির স্পোক হুইল ব্যবহার করা হয়েছে। ব্রেকিংয়ের জন্য ৩০০ মিলিমিটারের ফ্রন্ট ডিস্ক এবং ২৪০ মিলিমিটারের রেয়ার ডিস্ক ব্যবহার করা হয়েছে। রয়েছে Switchable Dual Channel ABS-ও। ফলে, হাইওয়ে রাইডিং এবং অফরোড, দুই জায়গাতেই দুর্দান্ত পারফর্ম্যান্স করতে পারে এই বাইকটি। এর পাশাপাশি, প্রথম দিকের কিছু ইউনিটে স্পেশাল 10 Years Anniversary Badging-ও থাকবে বলে জানিয়েছে সংস্থা। বাইকটিতে নতুন LED হেডল্যাম্প, Digital-Analogue Instrument Console, Tripper Navigation, Type-C Charging Port-এর সুবিধা থাকবে। এ ছাড়াও, লং রাইডের কথা মাথায় রেখে ১৫ লিটারের পেট্রল ট্যাঙ্ক এবং লাগেজ সেটআপের ব্যবস্থাও থাকবে এই বাইকে।

দাম

বাইকটি ভারতের বাজারে Sela Black, Mustang Brown এবং Nelong White — এই তিন রঙে পাওয়া যাবে। বাইকটির এক্স শো-রুম দাম শুরু ২.২৯ লক্ষ টাকা থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *