স্কুলে চালু ফেস ট্র্যাকিং অ্যাটেনডেন্স সিস্টেম
কৃষ্ণনগর: ফেস ট্র্যাকিং অ্যাটেনডেন্স সিস্টেম চালু হলো নদিয়ার তেহট্ট ব্লকের বেতাই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে। দুটো স্মার্ট ক্লাসেরও উদ্বোধন হয়। শনিবার শিক্ষক দিবসে এই সব ব্যবস্থার উদ্বোধন করেন রাজ্য বিধানসভার স্পিকার রথীন্দ্র বসু। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তেহট্টের বিধায়ক সুব্রত কবিরাজ, করিমপুরের বিধায়ক সমরেন্দ্রনাথ ঘোষ, তেহট্টের মহকুমাশাসক অভিজিৎ রায়, জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) শুভ্রকান্তি নন্দ, তেহট্ট-১ পঞ্চায়েত সমিতির সদ্য নির্বাচিত সভাপতি সৌমেন সরকারও।