শয্যাশায়ী বাবা, ট্রেনে চা বিক্রি ১৩ বছরের সঞ্জুর
সঞ্জু ফুলিয়ার ‘শিক্ষানিকেতন বিদ্যামন্দির’-এর ষষ্ঠ শ্রেণির ছাত্র। সপ্তাহে চার দিন স্কুলে যায় সে। আর বাকি তিন দিন নিজেই চা তৈরি করে ট্রেনে ও স্থানীয় বাজারে ঘুরে ঘুরে বিক্রি করে। চা বিক্রির টাকায় কোনো রকমে বাবার ওষুধ ও সংসারের নিত্যপ্রয়োজনীয় খরচ মেটায়।
টাকার অভাবে বন্ধ হয়ে গিয়েছে তার টিউশনিও। তবুও হার মানতে রাজি নয় সঞ্জু। প্রতিকূলতার সঙ্গেই টেক্কা দিয়ে পড়াশোনা চালিয়ে ভবিষ্যতে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্ন দেখে সে।