রেললাইন মেরামতির কাজ শেষ, গড়াল বন্দে ভারতের চাকা
নিউ ফরাক্কার আপ লাইনে ভয়াবহ ধস নামার পর অবশেষে যুদ্ধকালীন তৎপরতায় শেষ হলো রেললাইন মেরামতির কাজ। মালগাড়ির পর সেই ট্র্যাক দিয়ে নির্বিঘ্নে চলল বন্দে ভারত এক্সপ্রেসও। কিন্তু প্রশ্ন উঠছে, রবিবার সারাদিন কি নির্ধারিত সময়েই চলবে সমস্ত ট্রেন? উত্তরবঙ্গগামী দার্জিলিং মেল, পদাতিক, উত্তরবঙ্গ এক্সপ্রেস কিংবা কাঞ্চনকন্যা কি আজ স্বাভাবিক রুটেই চলবে?