জল যন্ত্রণার প্রতিবাদে অবরোধ হাওড়ার বামনগাছিতে - 24 Ghanta Bangla News
Home

জল যন্ত্রণার প্রতিবাদে অবরোধ হাওড়ার বামনগাছিতে

Spread the love

জল যন্ত্রণা উত্তর হাওড়ার বামনগাছিতে। টানা বৃষ্টিতে এলাকার একাধিক জায়গা জলমগ্ন। বামনগাছি মহীনাথ পাড়া ও বেনারস রোডে কয়েকদিন ধরে হাঁটুর উপরে জল জমে রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। জল ঠিকমতো না নামায় দুর্ভোগ আরও বেড়েছে। দ্রুত জল সরানো এবং স্থায়ী নিকাশি ব্যবস্থার দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। সামিল হন মহিলারাও। অবরোধের জেরে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে পুলিশ। প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের দাবি জানান বিক্ষোভকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *