কলকাতা থেকে লাটাগুড়ি পর্যন্ত চালু বাস পরিষেবা, পর্যটনেও নয়া প্রস্তাব মন্ত্রীকে - 24 Ghanta Bangla News
Home

কলকাতা থেকে লাটাগুড়ি পর্যন্ত চালু বাস পরিষেবা, পর্যটনেও নয়া প্রস্তাব মন্ত্রীকে

Spread the love

তাঁর কথায়, ‘পুজোর আগেই পর্যটনকে শিল্পের আওতায় আনার প্রচেষ্টা শুরু হয়েছে। এতে উত্তরবঙ্গের পর্যটনের সঙ্গে জড়িত সকলেই উপকৃত হবেন। নতুন সরকার একাধিক উদ্যোগ নেওয়ায় ছোট, বড় ব্যবসায়ীরা সুবিধা পাবেন। পর্যটকদের সুবিধার জন্য রাজ্যের তেইশটি জেলায় পর্যটন হেল্প লাইন চালু হয়েছে।’ পর্যটন ব্যবসায়ী রাজ বসু বলেন, ‘অ্যাডভেঞ্চার স্পোর্টস চালু হলে পর্যটকদের নজর কাড়বে।’ লাটাগুড়ির পর্যটন ব্যবসায়ী কেশব রায়, সমীর পাল বলেন, ‘দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থা উন্নতির জন্য দু’টি বাস চালু করা হয়েছে। সামনেই পুজোর মরশুম। পর্যটকরা ডুয়ার্সমুখী হতে চাইলে ট্রেনের টিকিট না–পেলেও সমস্যা নেই। প্রতিদিন আলিপুরদুয়ার থেকে, জয়গাঁ, হাসিমারা, চালসা, লাটাগুড়ি, ময়নাগুড়ি, শিলিগুড়ি হয়ে কলকাতায় পৌঁছবে।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *