Train Cancelled | Farakka Landslide: শনিবার বাতিল একাধিক এক্সপ্রেস, রইল সম্পূর্ণ তালিকা
ফরাক্কায় রেললাইনে ধসের জেরে বিপর্যস্ত রেল পরিষেবা। শনিবার, ৫ সেপ্টেম্বরও বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। বাতিলের তালিকায় রয়েছে গুয়াহাটি-হাওড়া সরাইঘাট এক্সপ্রেস, বামনহাট-শিয়ালদহ উত্তরবঙ্গ এক্সপ্রেস, আলিপুরদুয়ার-শিয়ালদহ কাঞ্চনকন্যা এক্সপ্রেস, দার্জিলিং মেল, বালুরঘাট-শিয়ালদহ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, হামসফর এক্সপ্রেস-সহ মোট ১৪টি ট্রেন।