Teacher’s Day Special | জঙ্গলমহলে বিনা পয়সার পাঠশালা
শিক্ষক দিবসের প্রাক্কালে বাঁকুড়ার জঙ্গলমহল থেকে এক অনুপ্রেরণার গল্প। বড়জোড়ার ফুলবেড়িয়ার প্রভাত কুম্ভকার—পেশায় কলেজ শিক্ষক, কিন্তু জঙ্গলমহলের বহু কচিকাঁচার কাছে তিনি ‘বিনে পয়সার শিক্ষক’। শুধু পড়াশোনা নয়, পড়ুয়াদের যোগব্যায়াম, সংস্কৃতি ও চরিত্র গঠনের শিক্ষাতেও উৎসাহ দেন প্রভাতবাবু। হাতির আতঙ্ককে উপেক্ষা করে প্রথম প্রজন্মের পড়ুয়াদের শিক্ষার আলো দেখানো এই শিক্ষকই আজ বহু পরিবারের ভরসা। শিক্ষক দিবসে প্রভাত কুম্ভকারের এই অনন্য উদ্যোগকে কুর্নিশ জানায় Ei Samay।