সুমিত রায়কে ফের তলব, সোমবার থানায় হাজিরার নির্দেশ
সেই ঘটনায় শেক্সপিয়র সরণি থানায় পুলিশ একটি স্বতঃপ্রণোদিত মামলা করে। যে মামলায় ইতিমধ্যেই সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। আরও একটি মামলা করে পুরসভার বিজ্ঞাপন বিভাগের আধিকারিক। অভিযোগ ওঠে, পুরসভার আধিকারিকরা বিলবোর্ড খুলতে অভিষেকের অফিসে গেলে, তাঁদের হেনস্থার শিকার হতে হয়। সেই মামলায় শনিবার সুমিতকে নোটিস ধরানো হয়েছে। সোমবার, ৭ সেপ্টেম্বর সুমিতকে দুপুর ১২টায় শেক্সপিয়র সরণি থানায় ডেকে পাঠানো হয়েছে।