মা-বাবা হওয়ার ১ মাস পূর্ণ, জন্মাষ্টমীর দিন পুত্রের নাম প্রকাশ করলেন করিশ্মা-বরুণ
ছবিটি পোস্ট করা মাত্রই কমেন্ট বক্সে শুভেচ্ছা এবং ভালোবাসার জোয়ার ভেসে আসে। টেলিভিশন এবং বলিউডের বহু তারকা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দেন। অভিনেত্রী দলজিৎ কৌর আবেগঘন কমেন্টে লেখেন, ‘বেদ, তান্না ও বাঙ্গেরা পরিবারে জন্ম নিয়ে তুমি সত্যিই পরম ভাগ্য নিয়ে এসেছ। গুরু পূর্ণিমার মতো পবিত্র দিনে তোমার জন্ম, তোমার এই সুন্দর জীবনের আগামীর শুভযাত্রার সাক্ষী হতে আমরা সত্যি মুখিয়ে আছি। অনেক ভালোবাসা ও আশীর্বাদ!’ অনুষা রঞ্জন কাপুর, আদিত্য শীল, ভূমি পেডনেকর সহ ইন্ডাস্ট্রির আরও বহু তারকা খুদের জন্য ভালোবাসা জানিয়েছেন।