মালিকানা বদলের পর বদলাচ্ছে RCB-র নাম?
২০২৬ সালের IPL জিতে দ্বিতীয় বার ট্রফি ঘরে তুলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। মালিকানা বদলের পর দলের নাম পরিবর্তনের জল্পনা শুরু হলেও তা উড়িয়ে দিলেন চেয়ারম্যান আর্যমান বিড়লা। তিনি জানিয়েছেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু নামটি বদলানোর কোনও পরিকল্পনা নেই। নতুন মালিকরা দলকে শুধু IPL-এর মধ্যে সীমাবদ্ধ রাখতে চান না। সারা বছর সমর্থকদের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে দলের বাণিজ্যিক আয়ও বাড়ানোর লক্ষ্য তাঁদের।