‘বিয়েটা প্রায় হয়েই যাচ্ছিল…’, অক্ষয়-শিল্পার সম্পর্ক নিয়ে বিস্ফোরক সুনীল
এক সাক্ষাৎকারে পরিচালক সুনীল দর্শন জানান, ‘জানওয়ার’ ছবির শুটিং চলাকালীন অক্ষয় এবং শিল্পার সম্পর্ক অত্যন্ত গভীর এবং ঘনিষ্ঠ ছিল। পরিচালক বলেন, ‘সেই সময় অক্ষয় ও শিল্পা শেট্টির সম্পর্ক এমন জায়গায় পৌঁছয় যে আমরা সকলেই ভেবেছিলাম ওঁদের বিয়েটা এ বার হয়েই যাবে। কিন্তু ব্যক্তিগত কিছু সমস্যা, ভুল বোঝাবুঝির কারণে শেষ পর্যন্ত তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।’