নেপালের হড়পা বানে এখনও নিখোঁজ চন্দননগরের শিক্ষিকা শিপ্রা পাটারি - 24 Ghanta Bangla News
Home

নেপালের হড়পা বানে এখনও নিখোঁজ চন্দননগরের শিক্ষিকা শিপ্রা পাটারি

Spread the love

নেপালের হড়পা বানে এখনও নিখোঁজ চন্দননগরের শিক্ষিকা শিপ্রা পাটারি। সবকিছু ঠিক থাকলে শনিবার নেপাল থেকে ফিরে ছেলের সঙ্গে আমেরিকা যাওয়ার কথা ছিল তাঁর। অথচ মায়ের নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমেরিকা থেকে ছুটে এসে নেপালে যেতে হলো বড় ছেলে নিলয়কে। প্রায় ১১ দিন ধরে নিখোঁজ ওই পর্যটক দলের সকলে। নেপালের পুলিশ, হাসপাতাল ও দুর্গত এলাকায় ঘুরে ডিএনএ পরীক্ষার জন্যে নমুনা দিয়ে অবশেষে বাড়ি ফিরছেন নিখোঁজ শিপ্রা পাটারির দুই ছেলে। তবে আশার আলো দেখছেন না চন্দননগরের পাটারি পরিবারের সদস্যরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *