উৎসবের দিনে কেমন ভাবে সাজবেন? রইল ফ্যাশনের নানা রং - 24 Ghanta Bangla News
Home

উৎসবের দিনে কেমন ভাবে সাজবেন? রইল ফ্যাশনের নানা রং

Spread the love

পুজো মানেই সাজ, উৎসব আর প্রিয়জনদের সঙ্গে বিশেষ মুহূর্ত উদ্‌যাপন। সেই আবেগকেই ফ্যাশনের ভাষায় তুলে ধরেছে এই বিশেষ সাজ। আগামী পুজো আর বিয়ের মরশুমকে সামনে রেখে এই বিশেষ ফ্যাশন ফিচার। ঐতিহ্যের শিকড়ে দাঁড়িয়েও এই কালেকশন একেবারেই সমকালীন।

ডিজ়াইনার প্রতীক তাঁতিয়ার ভাবনায়, পোশাক শুধু সাজের উপকরণ নয়। তা একজন নারীর আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব এবং উদ্‌যাপনের অনুভূতির সঙ্গে জড়িয়ে থাকে।

উৎসবের দিনে কেমন ভাবে সাজবেন? রইল ফ্যাশনের নানা রং

পুজোর সাজগোজ নিয়ে অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায় বলছেন, ‘পুজোর সময়ে কলকাতায় ফিরি প্রতিবার। পুজোর সাজে আমি ইন্ডিয়ান ওয়্যারই পছন্দ করি। তবে যা-ই পরি না কেন তাতে যেন আমাকে গ্রেসফুল লাগে, নজর রাখি। আমার সাজ কতটা ক্লাসি হলো, সেটা খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। আপাতত তেলুগু ইন্ডাস্ট্রিতেই কাজ করছি। ‘নক্ষত্র’, ‘রেটিনা’, ‘নবাব’, ছবিগুলো মুক্তি পাবে কিছু দিনের মধ্যে। এগুলো সব ক’টাই বিগ বাটেজ মুভি। টলিউডে আমার ছবি মুক্তি পেয়েছিল এক বছর আগে। এর সঙ্গে পায়েল যোগ করেন, ‘আমি আমার প্রডাকশন হাউসও লঞ্চ করেছি। সাউথে কাজের সুযোগ বেশি। বাজেটও বেশি। কলকাতায় কিন্তু একটা বাজেট ক্রাঞ্চ থাকে। রেমুনারেশন বেশি পাই দক্ষিণে। তাই সাউথ ইন্ডাস্ট্রিতেই বেশি কাজ করছি আপাতত।’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *