মৃত্যুকূপে আবার প্রাণের হদিশ, নেপালের জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে উদ্ধার চিনা নাগরিক
নেপালের সেনা জানিয়েছে, সেনাকর্মী এবং দক্ষিণ কোরিয়ার বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ অভিযানে ওই চিনা নাগরিককে উদ্ধার করা হয়। তাঁকে উদ্ধার করে সুড়ঙ্গ থেকে বার করে আনার একটি ভিডিয়ো প্রকাশ করেছে চিনা সংবাদমাধ্যম।
নুয়াকোটেও হড়পা বানে বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত একটি বাড়ি থেকে এক মহিলাকে উদ্ধার করা হয়েছে। তাঁকেও কাঠমান্ডু নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য।