প্যাটিসের উপর ছড়ানো কালো তিল, এই ছোট্ট দানা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী? - 24 Ghanta Bangla News
Home

প্যাটিসের উপর ছড়ানো কালো তিল, এই ছোট্ট দানা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী?

Spread the love

কালো তিল খেলে কী কী উপকারিতা মিলতে পারে?

হার্টের স্বাস্থ্য: এই ছোট্ট কালো দানায় থাকা অ্যানস্যাচুরেটেড ফ্যাট এবং লিগনান, ভালো কোলেস্টেরলের মাত্রা এবং কার্ডিওভাসকুলার স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। 

ক্রনিক রোগ: তিলে দানায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং ক্রনিক অসুখের ঝুঁকি কমাতে সাহায্য করে।

হজমের স্বাস্থ্য: তিলের দানায় থাকা ডায়েটরি ফাইবার হজমের গণ্ডগোল দূর করে। পেট ভর্তি রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

হাড়ের স্বাস্থ্য: কালো তিলে থাকা ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ফসফরাস হাড় এবং পেশির স্বাভাবিক কর্মক্ষমতা বজায় রাখতে সাহায্য করে।

সুগার লেভেল: এই ছোট্ট দানায় ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাট রয়েছে, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে।

ত্বক ও চুল: তিলের স্বাস্থ্যকর ফ্যাট, জ়িঙ্ক, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট ত্বক ও চুলের স্বাভাবিক পুষ্টি জোগায়।

দিনে ক’চামচ কালো তিল খাওয়া উচিত?

প্রতিদিন ১-২ টেবিল চামচ (১০-২০ গ্রাম) কালো তিল খেতে পারেন। দই, স্যালাড, চাটনি, স্মুদি বা যেকোনও খাবারের সঙ্গে কালো তিল মিশিয়ে খাওয়া যেতে পারে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *