দুর্গাপুরে জমা জলে দুর্ভোগেও গ্যারাজে পড়ে সাকশন মেশিন
আশ্চর্যের বিষয় হলো, এই সমস্যা সমাধানের জন্য দুর্গাপুর পুরসভার কাছে রয়েছে কয়েক লক্ষ টাকা মূল্যের অত্যাধুনিক জেট সাকশন মেশিন। অত্যন্ত দ্রুত গতিতে জল স্প্রে করে নিকাশিনালা ও সুয়ারেজ লাইনের আবর্জনা মুহূর্তেই পরিষ্কার করে দিতে সক্ষম এই প্রযুক্তি। প্রায় দু’বছর আগে কনিষ্ক মোড়ে রাস্তায় ধস নামলে ডিএসপি কর্তৃপক্ষ পুরসভার থেকে এই মেশিন চেয়ে নিয়ে এলাকাটি পরিষ্কার করেছিলেন। তা সত্ত্বেও পুরসভার নিজস্ব গ্যারাজে বছরের পর বছর ধরে ধুলো জমছে মেশিনটির। কিন্তু জলযন্ত্রণা মেটাতে তা ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ নাগরিকদের। পুর কর্তৃপক্ষের এই উদাসীনতায় ক্ষোভ জমছে শহর জুড়ে। পরিস্থিতি নিয়ে রীতিমতো বিরক্তি প্রকাশ করে স্থানীয় বাসিন্দা কল্লোল দত্ত, সৌমেন রায়রা জানিয়েছেন, মানুষের যতই কষ্ট হকো পুরসভার তাতে কোনও ভ্রুক্ষেপ নেই।