বারাবনির সেই রাস্তার মেরামত শুরু, ১৯ দিনেও গর্ত বোজেনি রানিগঞ্জে
এই সময়, বারাবনি ও রানিগঞ্জ: এক দিকে ধসের ঘটনায় রাতারাতি প্রশাসনের তৎপরতা, অন্য দিকে ১৯ দিন কেটে গেলেও কাজ শুরুই না-হওয়া— পশ্চিম বর্ধমানের দুই এলাকায় চোখে পড়ল সম্পূর্ণ বিপরীত ছবি। আসানসোলের বারাবনিতে ধসে যাওয়া রাস্তা রাত পোহাতেই মেরামত শুরু করে দিল ব্লক প্রশাসন, অথচ রানিগঞ্জের বল্লভপুর পঞ্চায়েতের রঘুনাথচক দুষাদপাড়ায় টানা বৃষ্টির জেরে ১০০ বর্গফুট এলাকা প্রায় ২০ ফুট গভীরে তলিয়ে গেলেও হাতই দিলেন না কোলিয়ারি কর্তৃপক্ষ বা প্রশাসন।