কথা রাখল সরকার! বার্ধক্য ভাতা বেড়ে ১৫০০! কবে থেকে ঢুকবে অ্যাকাউন্টে? - 24 Ghanta Bangla News
Home

কথা রাখল সরকার! বার্ধক্য ভাতা বেড়ে ১৫০০! কবে থেকে ঢুকবে অ্যাকাউন্টে?

Spread the love

হাওড়া: এক হাজার টাকা থেকে বাড়িয়ে বার্ধক্য ভাতা পনেরোশো টাকা করার কথা আগেই ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। এ বার সেই বর্ধিত ভাতা…

হাওড়া: এক হাজার টাকা থেকে বাড়িয়ে বার্ধক্য ভাতা পনেরোশো টাকা করার কথা আগেই ঘোষণা করেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার। এ বার সেই বর্ধিত ভাতা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কাজ শুরু হতে চলেছে। নবান্ন সূত্রে খবর, আগামী সোমবার থেকেই রাজ্যের প্রায় ৬০ লক্ষ ষাটোর্ধ্ব ব্যক্তির অ্যাকাউন্টে আনুষ্ঠানিক ভাবে বর্ধিত হারে এই বার্ধক্য ভাতা পাঠানো শুরু করবে রাজ্য সরকার। টার্গেট নেওয়া হয়েছে, এক থেকে দু’দিনের মধ্যেই সমস্ত উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, আগামী ৭ সেপ্টেম্বর নবান্ন সভাঘর থেকে এই বর্ধিত হারে ভাতা প্রদান কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিনই বার্ধক্য ভাতার পাশাপাশি বেশ কয়েক জন উপভোক্তাকে একই হারে বিধবা ভাতা এবং বিশেষ ভাবে সক্ষম ব্যক্তিদের আর্থিক সহায়তাও প্রদান করবে রাজ্য সরকার।

নবান্ন সূত্রে খবর, এই ৬০ লক্ষ উপভোক্তার মধ্যে ২০ লক্ষ জন কেন্দ্রীয় সহায়তা প্রাপ্ত ‘জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প’-এর অধীনে ভাতা পান। এই প্রকল্পের নিয়মানুযায়ী, ৬০ থেকে ৭৯ বছর বয়সি উপভোক্তাদের জন্য কেন্দ্রীয় বরাদ্দ হলো ২০০ টাকা এবং ৮০ বছরের বেশি বয়সিদের জন্য কেন্দ্র দেয় ৫০০ টাকা। এতদিন বাকি টাকা নিজস্ব কোষাগার থেকে জোগান দিয়ে উপভোক্তাদের এক হাজার টাকা করে বার্ধক্য ভাতা দিত রাজ্য। এ বার সেটাই বাড়িয়ে দেড় হাজার টাকা করা হচ্ছে। অন্যদিকে, বাকি ৪০ লক্ষ উপভোক্তাকে সম্পূর্ণ রাজ্যের নিজস্ব প্রকল্পের (সমাজ কল্যাণ দফতর পরিচালিত) মাধ্যমে এই ভাতা প্রদান করা হবে। সে ক্ষেত্রে এই ৪০ লক্ষ মানুষের জন্য ভাতা দেওয়ার একশো শতাংশ খরচই বহন করবে রাজ্য সরকার।

প্রশাসনিক তৎপরতা

উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে টাকা পৌঁছনোর ক্ষেত্রে কোনও রকম জটিলতা বা বিশৃঙ্খলা তৈরি না হয়, তার জন্য কড়া নজরদারি চালাচ্ছে প্রশাসন। অন্নপূর্ণা যোজনার মতো কোনও অনভিপ্রেত বিশৃঙ্খলা এড়াতে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকও করেছে নবান্ন। সেখানেই সুষ্ঠু ভাবে টাকা হস্তান্তরের রূপরেখা চূড়ান্ত করা হয়েছে।

Advertisements


   


   

ভাতা কি ২ হাজার টাকা হবে?

নির্বাচনী ইস্তাহারে রাজ্যে বার্ধক্য ভাতা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। পূর্বতন সরকারের আমলে এই ভাতার পরিমাণ ছিল এক হাজার টাকা। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছিল, তবে কি এই ভাতা একলপ্তে দুই হাজার টাকা হওয়া উচিত ছিল? এই প্রসঙ্গে প্রশাসনিক মহলের ব্যাখ্যা, পর্যায়ক্রমে এই সুবিধা বৃদ্ধির পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। প্রথম ধাপে ৫০০ টাকা বাড়ানো হলো। প্রশাসনিক সূত্রের খবর, নতুন অর্থবর্ষ চালু হলেই ধাপে ধাপে বার্ধক্য ভাতা দুই হাজার টাকা করার ভাবনা রয়েছে সরকারের। আপাতত বর্ধিত এই দেড় হাজার টাকা ভাতা চালুর খবরে স্বাভাবিক ভাবেই স্বস্তিতে রাজ্যের লক্ষ লক্ষ বয়স্ক মানুষ।

মৃতদের ৯ লাখ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার! সবং পরিদর্শনে গিয়ে আর কী ঘোষণা শুভেন্দুর?

জোরকদমে দল গঠন! ইমামির বিদায়ের পর ইস্টবেঙ্গলের ভরসা জুপিটার,

 

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *