R G Kar Case: সেই রাতে প্রথম তিলোত্তমাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন? কে তিনি? এখন কোথায়? সামনে এল এবার | ‘Justice Still Elusive’: Tilottama’s Mother Questions Progress Despite Change in Government - 24 Ghanta Bangla News
Home

R G Kar Case: সেই রাতে প্রথম তিলোত্তমাকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন? কে তিনি? এখন কোথায়? সামনে এল এবার | ‘Justice Still Elusive’: Tilottama’s Mother Questions Progress Despite Change in Government

Spread the love

প্লেস অফ অকারেন্স (ফাইল ছবি)Image Credit: TV9 Bangla

উত্তর ২৪ পরগনা:  মেয়ের বিচারের আশায় তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জয়ও ছিনিয়ে এনেছেন। সরকার বদলেছে। কিন্তু এখনও পর্যন্ত তিনি সেভাবে বিচার পাননি বলে দাবি তিলোত্তমার মায়ের। বারাকপুরের একটি অনুষ্ঠানে গিয়ে তিলোত্তমার মা বলেন, “সরকার বদলেছে, কিন্তু বিচার অধরা। সব কিছু জলের মতো পরিষ্কার কিন্তু বিচার কোনও দিকেই এগোচ্ছে না।”

এই কথা প্রসঙ্গেই সেই ৯ অগাস্টের রাতের একটি ঘটনার কথা এতদিনে প্রকাশ করলেন তিলোত্তমার মা। তিনি বলেন, সেই রাতে এক জন গ্রুপ ডি-র স্টাফ তিলোত্তমার মৃতদেহ পড়ে থাকতে দেখে অচৈতন্য হয়ে পড়ে গিয়েছিলেন। পরবর্তীতে আরজি কর মেডিক্যাল  কলেজ হাসপাতাল থেকে তাঁর বদলিও হয়ে যায়। তিনি বলেন, “সেদিন রাতে ডিউটিতে এসেছিলেন এক জন গ্রুপ ডি-র কর্মচারী। সে প্রথমে আমার মেয়েকে ওরকম অবস্থায় পড়ে থাকতে দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়। কাজে যোগ দেওয়ার পর বাড়ির জামাকাপড় চেঞ্জ করে যখন ড্রেস পড়ে ওই রুমে ঢুকেছিল, তখনই মেয়েকে ওইভাবে দেখতে পায়। তাঁকে ট্রান্সফার করা হয়েছে। সে এখন আরামবাগে রয়েছে। সবই জলের মতো পরিষ্কার। কিন্তু বিচারের ব্যবস্থা এগোচ্ছে না।”

মেয়ে যে একেবারেই রাজনীতি পছন্দ করতেন না, সে কথাও তিলোত্তমার মা বলেন। রাজনীতি তাঁরও পছন্দ নয়, কেবল তিনি বিচারের আশায় লড়াই চালাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *