GDP বোঝাতে আপেল vs কমলা দ্বন্দ্ব কেন? কোথা থেকে এল এই উপমা?
GDP নিয়ে আদতে বিতর্ক কোথায়?
আগে এক বার দেখে নেওয়া যাক, বিতর্ক আসলে কোথায়? ভারতের GDP হিসেবের পুরোনো এবং নতুন সিরিজ ঘিরে বিতর্ক। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে GDP হিসাবের বেস ইয়ার (base year) বদলে ফেলা হয়েছে। ২০১১-১২ সালের বদলে এ বার থেকে বেস ইয়ার ধরা হয়েছে ২০২২-২৩। কেন্দ্রের দাবি, পুরোনো সিরিজের পরিসংখ্যানের সঙ্গে নতুন সিরিজের পরিসংখ্যানের তুলনা করা যায় না।
এ দিকে ভারতের প্রাক্তন অর্থসচিব সুভাষচন্দ্র গর্গ দাবি করেছিলেন, গত বছরের GDP-র পরিসংখ্যান নতুন করে সংস্কার (Revised) না করলে, চলতি বছরের বৃদ্ধির হার ২.৬ শতাংশ হতে পারতো। যদিও সরকারের তরফে MoSPI-এর সেক্রেটারির দাবি, এই যুক্তি ঠিক নয়। সরকারের পাল্টা দাবি, ২টি আলাদা সিরিজ়, আলাদা বেস ইয়ার এবং রিয়েল ও নমিনাল জিডিপি গুলিয়ে ফেলা হয়েছে। Reuters-এর প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকার মেথোডলজির বদলকে স্বাভাবিক স্ট্যাটিস্টিকাল রিভিশন বললেও, সেটা মানতে নারাজ বিরোধীরা। ঠিক এই জায়গাতেই কিছুটা স্পষ্ট হয় কেন্দ্রীয় মন্ত্রীর ‘apples with apples’ মন্তব্যের অর্থ। তাঁর দাবি, ২টি একই বিষয়ের মধ্যে তুলনা সম্ভব। ২টি সম্পূর্ণ আলাদা বিষয়ের মধ্যে তুলনা একেবারেই সম্ভব নয়।