সোনিপতে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি ধাক্কা, মৃত ৫, জখম ৯
পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানে চেপে পিলভিটের বাদেপুরা গ্রামের ১৪ জন শ্রমিক ঝাজ্জরে যাচ্ছিলেন বাজরার খেতে কাজ করতে। বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ কুন্ডিল-মানেসর-পালওয়াল এক্সপ্রেসওয়েতে গোপালপুর গ্রামের কাছে ট্রাকের সঙ্গে শ্রমিকদের গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মারা যান তিন শ্রমিক। পরে হাসপতালে মারা যান আরও দু’জন। গুরুতর জখম তিন শ্রমিক খারখোদার স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি। ছয় জনের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের রোহতকের হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ শুক্রবার জানায়, মৃত শ্রমিকদের ময়নাতদন্ত হয়েছে সোনিপতের সিভিল হাসপাতালে।