শুক্রবার থেকেই মিলবে সিএফএল ডার্বির টিকিট, কোথায় ও কখন ?
কলকাতা: সোমবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। গত মাসের ডুরান্ড ফাইনালের পর আরেকবার ফের মুখোমুখি হতে চলেছে কলকাতা ময়দানের দুই প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা…
কলকাতা: সোমবার হাইভোল্টেজ ডার্বি ম্যাচ। গত মাসের ডুরান্ড ফাইনালের পর আরেকবার ফের মুখোমুখি হতে চলেছে কলকাতা ময়দানের দুই প্রধান। ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুপার জায়ান্ট। কলকাতা ফুটবল লিগের এই ম্যাচের দিকেই নজর রয়েছে গোটা দেশের ফুটবলপ্রেমীদের। এবারের সিজনের প্রথম ডার্বিতে সবুজ-মেরুন ব্রিগেড জয় ছিনিয়ে নিলেও ফাইনালে সেই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি। প্রায় পূর্ণ শক্তি নিয়ে প্যানাগিওটিস ডিলমপেরিস দল নামালেও শেষ পর্যন্ত পরাজিত হতে হয়েছিল বড় ব্যবধানে।
যেটা বিরাট বড় ধাক্কা ছিল আপামর বাগান সমর্থকদের কাছে। সেই ধাক্কা কাটিয়ে এবার প্রিমিয়ার ডিভিশন লিগের ম্যাচের মুখোমুখি হতে চলেছে দুই শিবির। বলাবাহুল্য, লিগের গ্রুপ সমূহ সামনে আসার পর থেকেই হাইভোল্টেজ ডার্বির দিনক্ষণ ঘোষণার দিকেই নজর ছিল বাংলার ফুটবলপ্রেমীদের। সপ্তাহখানেক আগে স্পষ্ট হয়েছে ম্যাচের ভেন্যু। সেইসাথে দিন কয়েক আগেই চূড়ান্ত হয়েছে ম্যাচের সময়। সেই অনুযায়ী এবার বারাসত স্টেডিয়ামে বিকেল পাঁচটায় আয়োজিত হতে চলেছে এই গুরুত্বপূর্ণ ম্যাচ। তারপর থেকেই দিন গুনতে শুরু করেছেন সমর্থকরা।
গত দু একদিন ধরেই এই ম্যাচের টিকিট সংক্রান্ত বিষয় নিয়ে একাধিক প্রশ্ন উঠে আসতে শুরু করেছিল সকলের মধ্যে। অবশেষে বৃহস্পতিবার রাতে প্রকাশ্যে আসে গোটা বিষয়টি। সেই অনুযায়ী শুক্রবার বিকেল থেকেই অনলাইনে মিলবে ডার্বির টিকিট। এক্ষেত্রে প্রায় বিকেল তিনটে থেকেই অনলাইনের ডিস্ট্রিক্ট অ্যাপের মধ্য দিয়ে ম্যাচ টিকিট সংগ্রহ করতে পারবেন দুই প্রধানের সমর্থকরা। যতদূর শোনা গিয়েছে, নূন্যতম ১৫০টাকা হয়তো ধার্য্য করা হতে পারে এই ম্যাচ টিকিটের মূল্য। তবে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে আদৌ কত সংখ্যক টিকিট ছাড়া হয়ে থাকে সেটাই দেখার।
যুবভারতীর কলঙ্ক মুছতে ফের শহরে মেসি-ম্যাজিক? টাকা ফেরতের আশ্বাস মুখ্যমন্ত্রীর
Advertisements
চেন্নাইয়িন থেকে এবার রাজস্থানে যোগ দিলেন জাহাঙ্গীর