রাজ্যজুড়ে মহানায়কের জন্ম শতবর্ষ উদযাপন, বিশেষ উদ্যোগ GPO কলকাতার
‘নায়ক’-এর পরেও ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন আরও একঝাঁক অভিনেতা। তবে ‘মহানায়ক’ হয়ে সকলের হৃদয়ে রয়ে গিয়েছেন যিনি, তিনি উত্তম কুমার। অভিনেতার জন্ম শতবর্ষের উদযাপন চলছে রাজ্যজুড়ে। থিজ়ম গ্রুপের উদ্যোগে ভারতীয় ডাক বিভাগ প্রকাশ করেছেন উত্তম কুমারের জন্ম শতবর্ষ উপলক্ষে বিশেষ কভার কলকাতা জিপিও-য়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থিজম গ্রুপ-এর পক্ষে পার্থ সাহা, ঋতম সাহা, বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়, মাধবী মুখোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ঋজু গঙ্গোপাধ্যায়, পোস্টমাস্টার জেনারেল সাউথ বেঙ্গল রিজিয়ন, সুজয়প্রসাদ চট্টোপাধ্যায় প্রমুখরা।