বেশি কয়লা তুলে ক্ষতি সামলে ঘুরে দাঁড়ানোই লক্ষ্য ইসিএলের
এই সময়, আসানসোল: গত আর্থিক বছরের ক্ষতি কাটিয়ে চলতি অর্থবর্ষে কয়লা উত্তোলনের লক্ষ্যমাত্রা বাড়াল রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)। বৃহস্পতিবার ইসিএল-এর সাঁকতোড়িয়া সদর কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সংস্থার সিএমডি সতীশকুমার ঝা জানান, গত বছরের তুলনায় এ বার চার মিলিয়ন টন বেশি কয়লা উত্তোলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর পাশাপাশি বাজে খরচ কমিয়ে সংস্থাকে পুনরায় লাভের মুখ দেখানোই প্রধান লক্ষ্য।