বুমরার ফিটনেস নিয়ে টেনশনে টিম ইন্ডিয়া, আফগানিস্তান সিরিজ়ের আগে তৈরি রাখা হচ্ছে বিকল্প - 24 Ghanta Bangla News
Home

বুমরার ফিটনেস নিয়ে টেনশনে টিম ইন্ডিয়া, আফগানিস্তান সিরিজ়ের আগে তৈরি রাখা হচ্ছে বিকল্প

Spread the love

BCCI-এর এক সূত্র জানিয়েছে, ‘সেন্টার অফ এক্সেলেন্সের মেডিক্যাল টিম গত সপ্তাহে নির্বাচকদের কাছে রিপোর্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, চার জনই চিকিৎসাগতভাবে ফিট। তবে ম্যাচ পরিস্থিতিতে তাঁদের আরও একবার মূল্যায়ন করা প্রয়োজন। ৪ থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে সেই ম্যাচগুলির আয়োজন করা হয়েছে। আমাদের বিশ্বাস, আফগানিস্তান সিরিজ়ের আগেই ওরা প্রস্তুত হয়ে যাবে।’ সব কিছু ঠিক থাকলে ১০ সেপ্টেম্বর দিল্লিতে একত্রিত হবে ভারতীয় দল।

বুমরার ব্যাকআপ হিসেবে প্রস্তুত প্রিন্স যাদব

এ দিকে প্রিন্স যাদবের ফিটনেস নিয়েও সুখবর এসেছে। জুন মাসে আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়ে ভারতীয় দলে অভিষেক হয়েছিল তাঁর। তবে ২৫ জুলাই জ়িম্বাবোয়ের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান এই তরুণ পেসার। সাম্প্রতিক রিপোর্ট বলছে, BCCI-এর সেন্টার অফ এক্সেলেন্স থেকে প্রিন্সকে এখন সম্পূর্ণ ফিট ঘোষণা করা হয়েছে। ফলে তিনি নির্বাচনের জন্য উপলব্ধ।

২০২৬ সালের IPL-এর পর থেকে T20 ক্রিকেটে তাঁর ধারাবাহিক পারফরম্যান্স নির্বাচকদের মুগ্ধ করেছে। তাই বুমরা যদি ম্যাচ সিমুলেশন পরীক্ষায় সন্তোষজনক ফল না দেন, তা হলে আফগানিস্তান সিরিজ়ের দলে তাঁর জায়গায় প্রিন্স যাদব সুযোগ পেতে পারেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *