ধরা পড়তেই পাল্টে গেল ‘নাগরিকত্ব’, বনগাঁ নিউ মার্কেটে নেই ‘বাংলাদেশি’ ইলিশ
২০২৫ সালে দুর্গাপুজোর আগে ভারতে বাংলাদেশের ইলিশ ঢুকেছিল। সেটাই শেষ বার। এরপর আর কোনও ইলিশ ওদেশ থেকে আসেনি। বনগাঁর নিউ মার্কেটে আসা এক ক্রেতা দীপঙ্কর সাঁতরা বলেন, ‘এই কয়েক দিন তো বাংলাদেশের ইলিশ বলে মাছ বিক্রেতাদের চিৎকারে কান পাতা দায় হয়ে উঠেছিল। আমিও ওদের কথায় ভরসা করে একটা ইলিশ মাছ কিনেছিলাম। কিন্তু খাওয়ার সময় বুঝলাম ঠকেছি।’
হিলশা ফিস অ্যাসোসিয়েশনের সদস্য গৌতম সাহা বলেন, ‘গত বছরের পর আর কোনও বাংলাদেশের ইলিশ এদেশে আসেনি। সেই ইলিশ এক বছর পরে বনগাঁর কোনও ব্যবসায়ীর কাছে থাকতে পারে না। এ দিন কেউ আর দেশের ইলিশকে বাংলাদেশের বলে বিক্রি করেননি।’