‘কাঁদিস না, মা চলে আসবে’, ছোট্ট ভাই কেঁদে উঠলে সামলাচ্ছেন শুভ্রাংশুর বড় মেয়েই - 24 Ghanta Bangla News
Home

‘কাঁদিস না, মা চলে আসবে’, ছোট্ট ভাই কেঁদে উঠলে সামলাচ্ছেন শুভ্রাংশুর বড় মেয়েই

Spread the love

ন’দিন ধরে বাড়িতে নেই মা। তাই বাবাই সামলাচ্ছেন ছেলেমেয়েকে। কিন্তু তাঁরও নানা ব্যস্ততা রয়েছে। স্ত্রীর অনুপস্থিতিতে ব্যবসার কাজের দায়িত্বও বেড়েছে। এই পরিস্থিতিতে কখনও কখনও ছোট ছেলেকে দেখভাল করছে বড় মেয়েই। মায়ের কথা ভেবে ভাই যখন ডুকরে কেঁদে ওঠে, তখন দিদিই সান্ত্বনা দেয় ওকে। বলে, ‘কাঁদিস না ভাই, মা চলে আসবে!’

তা বলে যে দিদিরও মনখারাপ করছে না, তেমনটাও নয়। বছর নয়-দশের ভাইকে সামলাতে সামলাতে তেরো-চোদ্দ বছর বয়সি সেই কিশোরীরও কান্না পেয়ে যায়। কিন্তু ভাইয়ের সামনে যে এখন কাঁদা যাবে না, সেটুকু বুঝে গিয়েছে সে। তাই কোনও ক্রমে কান্না চেপে রাখে। দুঃসময়ই তাকে সেই কৌশল শিখিয়ে দিয়েছে। তার পরেও দিনের শেষে বাবাকে প্রশ্ন করে সে। জানতে চায়, ‘মা কবে আসবে?’ তখন আবার মেয়েকে সামলান বাবা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *