কয়েক দিন পরেই কর্মস্থলে ফিরে যাওয়ার কথা, বাইক দুর্ঘটনায় মৃত যুবক, হবু স্ত্রীও
স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ দে জানান, কিছু একটা বাঁচাতে গিয়ে হয়তো বাইকটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাস্তা তখন ফাঁকাই ছিল। বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হয়ে থাকায় বাইক সামলানো হয়তো সম্ভব হয়নি। জানা গিয়েছে, সাহ্নিক কয়েকদিন আগে ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। কয়েক দিনের মধ্যেই তাঁর কর্মস্থলে ফিরে যাওয়ার কথা ছিল। এর মধ্যেই উপাসনার সঙ্গে তাঁর বিয়ের কথাবার্তাও পাকা হয়ে গিয়েছিল। হবু স্ত্রীকে বাড়িতে পৌঁছে দিতে গিয়ে এমন পরিণতি হবে, তা যেন বিশ্বাসই করতে পারছেন না দুই পরিবারের সদস্যরা।