ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তি হওয়ার সুযোগ আছে, আশার কথা শোনালেন পুতিন
ইউক্রেনের সঙ্গে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে আশার কথা শোনালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুদ্ধ সমাপ্তির লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছনোর সুযোগ রয়েছে বলে বৃহস্পতিবার মন্তব্য করেছেন পুতিন। একটি অর্থনৈতিক ফোরামে বক্তৃতা দেওয়ার সময়েই এই কথা বলেন তিনি। আমেরিকা, চিন-সহ বিভিন্ন দেশ এই শান্তি মীমাংসায় সহায়তা করতে প্রস্তুত বলেও জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। তাঁর এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে ইউক্রেন।