অক্টোবরেই কার্যকর ভারত-নিউ জ়িল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি - 24 Ghanta Bangla News
Home

অক্টোবরেই কার্যকর ভারত-নিউ জ়িল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি

Spread the love

চলতি বছরের ২৭ এপ্রিল নয়াদিল্লির ভারত মণ্ডপমে চুক্তিতে সই করেছিলেন ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল এবং নিউ জ়িল্যান্ডের বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী টড ম্যাকলে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ জ়িল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন-ও।

চুক্তি কার্যকর হওয়ার দিন থেকেই সে দেশের বাজারে ভারত থেকে রপ্তানি হওয়া সমস্ত পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার মিলবে। এর আওতায় ৮,২০০-র বেশি ট্যারিফ লাইন রয়েছে। বস্ত্র ও পোশাক, চর্মজাত পণ্য, জুতো, ইঞ্জিনিয়ারিং সামগ্রী, প্রক্রিয়াজাত খাদ্য এবং ওষুধের মতো গুরুত্বপূর্ণ রপ্তানি ক্ষেত্রগুলি এর ফলে বড় সুবিধে পাবে। এত দিন ভারতের কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্যের উপরে নিউ জ়িল্যান্ডে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত শুল্ক ছিল। সেরামিক, কার্পেট, গাড়ি এবং অটোমোবাইল যন্ত্রাংশের মতো পণ্যের ক্ষেত্রে সেই শুল্ক কমে যাওয়ায় ভারতীয় সংস্থাগুলির প্রতিযোগিতায় টক্কর দেওয়ার ক্ষমতা বাড়বে বলে মনে করা হচ্ছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *