বর্ষার জমা জলের মধ্যেই বেলগাছিয়া ভাগাড়ে ধস, ছড়াল আতঙ্ক - 24 Ghanta Bangla News
Home

বর্ষার জমা জলের মধ্যেই বেলগাছিয়া ভাগাড়ে ধস, ছড়াল আতঙ্ক

Spread the love

স্থানীয় বাসিন্দাদের দাবি, বৃহস্পতিবার বিকেল চারটে নাগাদ তাঁরা যখন নিজেদের দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই বিকট শব্দে ধস নামে। বেলগাছিয়া ভাগাড়ের হরিশ কলোনির দিকে থাকা আবর্জনার স্তূপের একটি বড় অংশ আচমকা নীচের দিকে ধসে পড়ে। বাসিন্দাদের বক্তব্য, ধস নামার জায়গাটির নীচে আগে থেকেই জল জমেছিল। সেখানে একটি ছোট জলাশয়ের মতো অংশও তৈরি হয়েছিল। জমে থাকা সেই জলের উপরেই হঠাৎ করে মাটির বড় বড় চাঙড় এবং আবর্জনার স্তূপ এসে পড়ে। আচমকা এই বিপর্যয়ে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। প্রাণ বাঁচাতে তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নেন অনেকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *