অষ্টম শ্রেণি পর্যন্ত এআই ব্যবহার নিষিদ্ধ, নিউ ইয়র্কে অভিনব সিদ্ধান্ত মামদানির
এই সময়: নিউ ইয়র্ক শহরের এলিমেন্টারি ও মিডল স্কুল, অর্থাৎ অষ্টম শ্রেণি পর্যন্ত কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিষিদ্ধ হলো। নিউ ইয়র্ক টাইমস–এর খবর অনুসারে, নবম শ্রেণি অর্থাৎ হাইস্কুলে না পৌঁছনো পর্যন্ত নিউ ইয়র্ক সিটির পাবলিক স্কুলের আওতাধীন প্রায় ছ’লক্ষ পড়ুয়া এখন থেকে আর এআই ব্যবহার করতে পারবে না। হাইস্কুলেও এআই-এর ব্যবহার কিছুটা সীমিত থাকবে। মোবাইল, ট্যাব জাতীয় ডিজিটাল ডিভাইস ব্যবহার করা ও স্ক্রিনটাইমের ক্ষেত্রেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। থার্ড গ্রেডের আগে কোনও পড়ুয়া আলাদা করে ডিজিটাল স্ক্রিন ব্যবহার করতে পারবে না, আর মিডল স্কুলের বাচ্চারা যাতে দিনে ৪৫ মিনিটের বেশি স্ক্রিনটাইম না পায়, তার সুপারিশও করা হয়েছে। মনের কথা বলার জন্য এআই চ্যাটবটের যে বহুল ব্যবহার আজকালকার বাচ্চারা করছে, তা স্কুলের সব ক্লাসেই নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে।