আমেরিকার হামলায় নিহত ইরানের নৌবাহিনীর ৬ সদস্য, দাবি সংবাদ মাধ্যমের
পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা।
মঙ্গলবার থেকেই আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। দুই দেশই একে অপরের ওপর হামলা এবং পাল্টা হামলা চালিয়েছে। জর্ডন-সহ পশ্চিম এশিয়ায় থাকা একাধিক আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। পাল্টা, ইরানের একাধিক এলাকায় হামলা চালিয়েছে আমেরিকার সেনা। মঙ্গলবারের ওই হামলায় মৃত্যু হয়েছেন ইরানের নৌবাহিনীর ৬ সদস্যর। ইরানের প্রশাসন এই নিয়ে এখনও সরকারিভাবে বিবৃতি দেয়নি। এই মৃত্যুর কথা জানিয়েছে সেই দেশের সংবাদ মাধ্যম, তাসনিম নিউজ়।