আমেরিকার হামলায় নিহত ইরানের নৌবাহিনীর ৬ সদস্য, দাবি সংবাদ মাধ্যমের - 24 Ghanta Bangla News
Home

আমেরিকার হামলায় নিহত ইরানের নৌবাহিনীর ৬ সদস্য, দাবি সংবাদ মাধ্যমের

Spread the love

পশ্চিম এশিয়ায় নতুন করে উত্তেজনা।

মঙ্গলবার থেকেই আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হয়েছে। দুই দেশই একে অপরের ওপর হামলা এবং পাল্টা হামলা চালিয়েছে। জর্ডন-সহ পশ্চিম এশিয়ায় থাকা একাধিক আমেরিকান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। পাল্টা, ইরানের একাধিক এলাকায় হামলা চালিয়েছে আমেরিকার সেনা। মঙ্গলবারের ওই হামলায় মৃত্যু হয়েছেন ইরানের নৌবাহিনীর ৬ সদস্যর। ইরানের প্রশাসন এই নিয়ে এখনও সরকারিভাবে বিবৃতি দেয়নি। এই মৃত্যুর কথা জানিয়েছে সেই দেশের সংবাদ মাধ্যম, তাসনিম নিউজ়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *