Raghav Chadha: ভোটার তালিকা থেকে বাদ পড়ল রাঘব চাড্ডার নাম, সাংসদ পদও খোয়াবেন? | SIR: Raghav Chadha's Name Deleted from Punjab Draft Voter List, Will He Loose Rajya Sabha MP Post too? - 24 Ghanta Bangla News
Home

Raghav Chadha: ভোটার তালিকা থেকে বাদ পড়ল রাঘব চাড্ডার নাম, সাংসদ পদও খোয়াবেন? | SIR: Raghav Chadha’s Name Deleted from Punjab Draft Voter List, Will He Loose Rajya Sabha MP Post too?

Spread the love

নাম বাদ পড়ল রাঘব চাড্ডার।Image Credit: PTI

চণ্ডীগঢ়: ভোটার তালিকায় নিবিড় পরিমার্জন বা এসআইআরের (SIR) পর বহু ভোটারেরই নাম বাদ গিয়েছে। এবার বাদ গেল রাজ্য়সভার সাংসদ রাঘব চাড্ডা (Raghav Chadha)-রই নাম। পঞ্জাবের খসড়া ভোটার তালিকা (Punjab Draft Voter List) থেকে বাদ পড়েছে প্রাক্তন আপ নেতার নাম। এরপরই তুমুল শোরগোল পড়ে গিয়েছে। রাজ্যসভার সাংসদ নিজে কী বলছেন?

খসড়া ভোটার তালিকা থেকে বাদ রাঘব-

২০২২ সালে পঞ্জাব থেকেই আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ হিসাবে নির্বাচিত হন রাঘব চাড্ডা। তবে এখন আর তিনি আম আদমি পার্টিতে নেই। চলতি বছরেই এপ্রিল মাসে বিজেপিতে যোগ দেন রাঘব চাড্ডা। জল্পনা শোনা যাচ্ছে, আসন্ন পঞ্জাব বিধানসভা নির্বাচনে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ হতে পারেন রাঘব। এর মধ্যেই পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়ল রাঘব চাড্ডার নাম।

গত ১৩ অগস্ট প্রকাশিত নির্বাচন কমিশনের প্রকাশিত খসড়া ভোটার তালিকায় রাঘব চাড্ডার নাম ‘স্থায়ীভাবে স্থানান্তরিত’ (permanently shifted) হিসাবে উল্লেখ করা হয়েছে। খসড়া তালিকায় মোট ২০.৬৬ লাখ ভোটারের নাম বাদ পড়েছে। পঞ্জাবের মোট ভোটারের ৯.৭ শতাংশের নাম বাদ পড়েছে।

কী বলছেন রাঘব চাড্ডা?

নাম বাদ পড়ায় বিজেপি নেতা অভিযোগের আঙুল তুলেছে শাসক দল আম আদমি পার্টির বিরুদ্ধেই। তাঁর দাবি, আপ প্রতিহিংসার আগুনে জ্বলছে। তাঁর নাম বাদ দেওয়া  রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।

রাঘব চাড্ডা জানিয়েছেন, পঞ্জাবের মোহালিতে তাঁর ভোটার আইডি রেজিস্টার্ড। কেন তাঁকে স্থানান্তরিত হিসাবে উল্লেখ করা হয়েছে, তা নিয়েও প্রশ্ন তোলেন। বলেন, “এটা ভুল করে হয়েছে বলে মনে হচ্ছে না। এটা স্পষ্টভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপ সরকার প্রশাসনিক আধিকারিকদের ব্যবহার করছেন যারা দল ছেড়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে। যবে থেকে আমি আম আদমি পার্টি ছেড়েছি, এর নেতৃত্ব রাগে ফুঁসছে। আমরা যারা ওদের বিরুদ্ধে চুপ থাকেনি, তাদের বিরুদ্ধে পঞ্জাব পুলিশ ও প্রশাসনকে ব্যবহার করেছে। অন্য যে সকল সাংসদরা আপ ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের পঞ্জাব সরকার নিশানা করছে।”

রাজ্যসভার সাংসদ উল্লেখ করেন যে এসআইআর-র গাইডলাইনে বিধান রয়েছে সাংসদ, বিধায়ক সহ জনপ্রতিনিধিদের সুরক্ষা দেওয়ার। পঞ্জাবের এসআইআরের খসড়া তালিকায় নাম বাদ পড়লে বা অন্য কোনও সমস্যা হলে, আগামী ১২ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে। অক্টোবর মাসে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতে পারে।

রাজ্যসভার সাংসদ পদ খারিজ হবে?

পঞ্জাবের খসড়া ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লেও, পঞ্জাবের রাজ্যসভার সাংসদের পদ খোয়াচ্ছেন না রাঘব চাড্ডা। রাজ্যসভার সাংসদদের সেই রাজ্যের ভোটার হিসাবে নথিবদ্ধ থাকার নিয়ম আগে থাকলেও, ২০০৩ সালে জনপ্রতিনিধিত্ব আইনে সংশোধন করে সেই নিয়ম  বাদ দেওয়া হয়। ফলে পঞ্জাবের ভোটার লিস্ট থেকে নাম পড়লেও, রাজ্যসভার পদ চলে যাবে না রাঘব চাড্ডার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *